যৌথ অভিযানে বগুড়ায় ১৪ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ৩
বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি বসতবাড়ি থেকে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার কেরু অ্যান্ড কোং-এর দেশীয় মদ, নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-শ্রী রহিত বাসফোর (১৯), মোঃ রিপন শেখ (২৬) এবং মোঃ রিপন প্রামাণিক (৩৯)।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায়, সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বগুড়া যুব উন্নয়ন ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনী এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিপিএসসি, র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এটিসি স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
No comments