শিরোনাম

চলে গেলেন ১২ বছর বিএনপর জন্য ভাত না খাওয়া কর্মী নিজাম উদ্দীন

বনি আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রাম। এই গ্রামে বসবাস করতেন নিজাম উদ্দিন। শুক্রবার রাতে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিএনপির এই একনিষ্ঠ কর্মী। যিনি ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী ও চরম সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত হয়ে ওঠে।

 ২০১৪ সালের ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন বলে অভিযোগ ওঠে। 

এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত মুখে তুলবেন না।

গত বছর তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রচার হয়। দীর্ঘদিন ভাত না খাওয়ার কারণে বাবার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। সবশেষ শুক্রবার রাতে মারা যান তিনি। 

তার মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ। অনেকেই তাঁকে রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতীক হিসেবে উল্লেখ করছেন।

নাজিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে নের্তৃবৃন্দ বলছেন তার পরিবারের পাশে থাকবে উপজেলা বিএনপি।

পেশায় কাঠমিস্ত্রী নিজাম উদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি যা মহেশপুরের রাজনৈতিক ইতিহাসে আলোচিত হয়ে থাকবে বহুদিন।

No comments