শিরোনাম

আরকান আর্মি কর্তৃক অপহৃত বান্দরবানের দুই যুবক ফেরত পেতে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন সমাবেশ।

আবু তাহের মাসুম বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ৭ ও ৮ নং ওয়ার্ড চেরারকুল ও আশারতলী দুই যুবক সাইমন (২৩) শরিফ উদ্দিন (২০) কিছু দিন আগে সীমান্ত থেকে অপহরণ করে নিয়ে যায় আরকান আর্মি, এমন অভিযোগ করে আসছে, এলাকাবাসী ও অপহৃত পরিবারের সদস্যরা। 

এই নিয়ে আজ ২৭/০১/২৬ইং নাইক্ষ্যংছড়ি সদরে ০৭ ওয়ার্ডস্থ চেরারকুল স্টেশনে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। 

তাদের অভিযোগ আজকে এতদিন হল দুই জন নাগরিক নিখোঁজ প্রশাসন ও বিজিবি কোন সহযোগিতা ও হস্তক্ষেপ আশাজাগানিয়া নয়

এই নিয়ে আরকান আর্মি প্রশাসনের অনেক জায়গায় ধরনা দিয়ে কোন সুরাহা না হওয়ায় অবশেষে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এই দুই যুবক কে সরকার ও প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে ফেরত চেয়েছেন । এলাকাবাসীর ও পরিবার। এবং সমস্ত চোরাকারবারী বন্ধ এলাকাবাসী প্রশাসনের যৌথ পদক্ষেপ কামনা করেছেন।

No comments