নীলফামারী ডিমলার নাউতারায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি খাস জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণ
চ্যানেল টেন ডেস্ক :
০৩ জানুয়ারি, ২০২৬, নীলফামারী ডিমলার নাউতারায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি খাস জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণ।
নীলফামারী ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদের পাশে মাঠ সংলগ্ন খালের উপর স্থায়ী অবকাঠামো নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিদর্শন করে ঘর নির্মাণরত অবস্থায় পাওয়া গেলে উক্ত স্থাপনা তাৎক্ষণিক অপসারণ করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তার সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।
জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ডিমলা কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান।
No comments