নরসিংদী-৪ আসনে এমপি পদপ্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিলেন মাওলানা ছাইফুল্লাহ প্রধান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার(মনোহরদীর)এর কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ প্রধান। তিনি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেন।
মনোনয়ন ফর্ম জমা প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ছাইফুল্লাহ প্রধান বলেন,“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। দীর্ঘদিন ধরে মনোহরদী ও বেলাববাসী যে বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে, তার অবসান ঘটাতে চাই।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ আমি ন্যায়বিচার, সততা ও জনসেবার রাজনীতি উপহার দেব।”
এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য থাকে যে
গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ-এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ছাইফুল্লাহ প্রধান.
মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আযহার হুসাইন. সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনিরুজ্জামান বিএসসি. মনোহরদী পৌর সভাপতি ও পৌর মেয়রপ্রার্থী মাওলানা আলী হুসাইন. বেলাব উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান সহ অন্যান নেতৃবন্দ.
No comments