ধুনটে দর্পণের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
মুঞ্জুরুল হক, বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন দর্পণ এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু,
দর্পণ সংগঠনের সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আমীর হামজা, কোষাধ্যক্ষ আব্দুর রহমান কাজী, দর্পণ মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক রায়হানুল ইসলাম মাসুদ, দর্পণের উপদেষ্টা আশরাফুল আলম আব্দুল্লাহ, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন।
এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও দর্পণ সংগঠন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
No comments