শিরোনাম

শাজাহানপুরে পুলিশের তৎপরতায় ছিনতাই চক্রের দুই সদস্য আটক

 


শাজাহানপুর, আবু ছাইমঃ

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হন মিশুক চালক।পুলিশ জানায়, মামলার বাদী মোঃ শাহজালাল বাবু সুজন। তিনি পেশায় একজন মিশুক চালক।

ঘটনার দিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন কলোনী বাজারে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি যাত্রী সেজে তার মিশুকে ওঠে। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন জোড়া তালপুকুর গ্রামস্থ পাথারের কাঁচা রাস্তায় পৌঁছামাত্র যাত্রীরা ধারালো চাকু বের করে তার কাছে থাকা সব কিছু দিতে বলে।

প্রতিবাদ করলে ছিনতাইকারীরা তার গলায় থাকা মাফলার ও মিশুকে থাকা কাপড় দিয়ে পাশে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর আহত করে। এরপর তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ৬০০/৭০০ টাকা ও মিশুক গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়।

পরে শাজাহানপুর থানা পুলিশ মামলার তদন্ত শুরু করে। এসআই মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (লাহার সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর, বিপিএস-এর নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মোঃ আলামিন ওরফে আল-আমিন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ হিছানুর রহমান তুষার।

পুলিশের অভিযানে বাদীর লুণ্ঠিত একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া মিশুক গাড়ির তিনটি চাকা ও চেসিস বাদে খোলা অবস্থায় অন্যান্য অংশ এবং চারটি ব্যাটারিও উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments