শিরোনাম

অপারেশন ডেভিলহান্ট ফেজ–২: বগুড়ায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ–২’ এর অংশ হিসেবে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম স্বার্থক।

পুলিশ সূত্র জানায়, ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সদর উপজেলার বারপুর এস ও এস স্কুল সংলগ্ন ধরমপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তুহিন ইসলাম স্বার্থক বগুড়া সদর উপজেলার ধরমপুর এলাকার সিদ্দিক প্রামানিকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ইনচার্জ ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তুহিন ইসলাম স্বার্থকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রয়েছে। তিনি আরও জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ–২ এর আওতায় এ অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলমান এই বিশেষ অভিযান অপরাধ দমনে আরও জোরদার করা হবে।

No comments