শোকের দিনে পিকনিক! লালমনিরহাট টিটিসিতে অধ্যক্ষের আয়োজন নিয়ে প্রশ্ন
চ্যানেল টেন ডেস্কঃ
মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাটঃ
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে যখন সারাদেশ শোকাহত
ঠিক সেই দিনই লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টিটিসিতে আয়োজিত হচ্ছে পিকনিক।
এ আয়োজনের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আইনুল হক।
শোকের দিনে এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রশ্ন।
দেশের রাজনৈতিক ইতিহাসে এক শোকাবহ দিন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রজুড়ে চলছে শোক।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বাতিল করেছে সব ধরনের বিনোদনমূলক কর্মসূচি। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিটিসির অধ্যক্ষ আইনুল হকের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজন করা হয় দিনব্যাপী পিকনিক।পুরো দেশ যখন শোকের আবহে তখন একটি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এমন আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ আইনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।সাংবাদিকেরা একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
এখানকার শিক্ষক-কর্মচারীদের একটি অংশের দাবি, পিকনিকটি আগেই নির্ধারিত ছিল। তবে শোকের দিনে সেটি স্থগিত না করায় তৈরি হয়েছে বিতর্ক।
সরকারী প্রতিষ্ঠান হলে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল।
বিশেষজ্ঞদের মতে, শোকের দিনে বিনোদনমূলক কর্মসূচি বাতিল করা কেবল শিষ্টাচার নয় ,এটি একটি নৈতিক ও প্রশাসনিক দায়িত্বও বটে।
এ ঘটনায় টিটিসি কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
শোকের দিনে পিকনিক আয়োজন—
এটি শুধুই একটি আয়োজন নয়, বরং দায়িত্বশীলতার প্রশ্ন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।
No comments