শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট রাফি


সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে অ্যাডভোকেট রাফি উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর নির্বাচনী প্রতীক আপেল।

‎দলীয় সূত্রে জানা গেছে, সত্য, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এ আসনে অ্যাডভোকেট রাফি উদ্দিনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে দল আশা প্রকাশ করেছে।

‎দলটির নেতারা জানান, কসবা ও আখাউড়া উপজেলার সাধারণ মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রশ্নকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আসন্ন নির্বাচনে আপেল প্রতীকে ভোট দিয়ে সত্য ও মানবতার পক্ষে অবস্থান নেওয়া যেতে পারে।

‎প্রার্থী অ্যাডভোকেট রাফি উদ্দিন বলেন, জনগণের সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। ‎এংব সবাইকে মানবতার রাজনীতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ‎এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন

No comments