শাজাহানপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২, ৪জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চ্যানেল টেন ডেস্ক ঃ
বগুড়ার শাজাহানপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ মেহেদুল ইসলাম মেহেদী (৪১), শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য। তিনি মোঃ হাফিজার রহমানের ছেলে। ঠিকানা: জয়ন্তীবাড়ী, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।
২। মোঃ জাহিদুর রহমান (৪৭), শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য। তিনি মোঃ আব্দুল হালিম প্রাং-এর ছেলে। ঠিকানা: বড়পাথার, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।
৩। মোঃ আবু জাফর (৪২), শাজাহানপুর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মৃত ইমান আলী প্রাং-এর ছেলে এবং মোছাঃ জাহানারা বেগমের সন্তান। ঠিকানা: জয়ন্তীবাড়ী, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।
৪। মোঃ শাহাবুল ইসলাম (৪৫), শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত নুর হোসেন ওরফে চুন্নু কসাইয়ের ছেলে। ঠিকানা: শাহানগর, উপজেলা/থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে।
No comments