মহান বিজয় দিবস উপলক্ষে ব্র্যাদাস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রিয়া-প্রতিক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার ২নং মাদলা ইউনিয়নে মালিপাড়া ব্র্যাদাস ইউনাইটেড ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রিয়া-প্রতিক্রিয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, শাজাহানপুর, বগুড়া। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে খেলাধুলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ইতিবাচক ও ঐক্যবদ্ধ সামাজিক আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মহান বিজয় দিবসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
No comments