শিরোনাম

শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে স্বজনদের অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করা আব্দুল মালেকের দাফন সম্পন্ন হয়েছে। তাকে আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাদ যোহর জানাজা শেষে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর মাঠপাড়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তার স্ত্রী রেহেনা জানান, আব্দুল মালেক পেশায় চটপটি বিক্রেতা ছিলেন।

আনুমানিক ২০ বছর যাবত মহানগরের বিসিক এলাকায় তিনি চটপটি বিক্রি করে সংসার চালাতেন। তার দুইটি কন্যা সন্তান রয়েছে। অসুস্থ্যতা বোধ করায় স্বাভাবিক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভর্তি করা হয়।

চিকিৎসকরা যে চিকিৎসাপত্র দেন তাতে যে ইনজেকশনের নাম দেওয়া ছিল তা পুশ করার পর অস্বাভাবিক আচরণ করতে থাকেন তিনি। এরপর এ নিয়ে স্বজনরা লক্ষ্য করেন তাদের কে এখলাছ নামের অন্য রোগীর চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

No comments