শিরোনাম

খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আসাদুজ্জামান টিটু,রংপুরঃ

রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর স্কুল ও কলেজ মাঠে আজ রবিবার (৩০ আগস্ট) চার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরিফ নেওয়াজ জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ শ্রী সুধীর চন্দ্র গোস্বামী। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো: মাসুদ রানা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

​উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ভিন্ন জগত লিমিটেডের পরিচালক তৌহিদ আহমেদ বাপ্পী এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেবুল হক। এছাড়া প্রধান মেহমান হিসেবে যোগ দেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাজহারুল ইসলাম।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: আকাশ, খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার আলম শাহ্ এবং খলেয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাদের।

গঞ্জিপুর স্কুল ও কলেজের প্রভাষক মো: ফারুক হোসেনের সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক দিলীপ কুমার রায়ের খেলা পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এতে সার্বিক সহযোগিতা করেন রংপুর সদর উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মিলন মিয়া। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

No comments