শিরোনাম

শখের দাম ২২০ কোটি টাকা, মানুষ থেকে কুকুর হলেন শিল্পপতি

চ্যানেল টেন ডেস্কঃ

শখেরও যে এত দাম হতে পারে, তা যেন কল্পনাকেও হার মানায়! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে দাবি করা হচ্ছে, জাপানের ২৬ বছর বয়সী এক কোটিপতি শিল্পপতি মানুষ থেকে কুকুরের মতো রূপ নিতে প্রায় ২২০ কোটি টাকা খরচ করেছেন। একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারা ও শরীরের গঠন বদলে তিনি এখন কুকুরের মতো হাঁটাচলা ও জীবনযাপন করছেন- এমন দাবিতে ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে ভিডিওতে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কুকুরের মতো দেখতে একটি প্রাণী চার পায়ে হাঁটছে এবং কুকুরের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি জাপানের কোটিপতি ‘জ্যাসো’ এবং নিজের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই তিনি এমন রূপ নিয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ বিষয়টি নিয়ে করছেন নানা রসিকতা। সাধারণত বিপুল অর্থের মালিকেরা বাড়ি, গাড়ি কিংবা বিলাসবহুল জীবনযাপনে অর্থ ব্যয় করেন। কিন্তু কুকুরের মতো জীবনযাপনের আকাঙ্ক্ষা- এমন দাবি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে।

এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে ঘোষণা করা উচিত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আজকাল মানুষ হওয়ার পরিবর্তে মানুষ অন্য কিছু হওয়ার চেষ্টা করছে।’

তবে ভিডিও ও এর সঙ্গে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিশ্চিত না হওয়ায় এটিকে আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

No comments