যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালানো সেই নারী আসামি গ্রেফতার
চ্যানেল টেন ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মিতুকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান। তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিলো তা জানা যায়নি।

No comments