শিরোনাম

বগুড়ার ধুনটে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার সদরপাড়া এলাকা থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট সদরপাড়ার মৃত মংলার ছেলে মো. আমিনুল ইসলাম আমু (৪০) এবং একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফরহাদ (৪০)।

সোমবার (২৪ আগস্ট) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় সদরপাড়া এলাকা থেকে তাদের ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

No comments