গাবতলীতে মাদকবিরোধী অভিযানে, ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাবু (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া মধ্যপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক বাবু ওই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের একটি দল রানীরপাড়া গ্রামে বাবুর নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করার পর দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাবতলী থানা পুলিশ।

No comments