মাদকমুক্ত করতে যুবসমাজকে মাঠে ফেরাতে হবে : মোঃ মেহেদী হাসান
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত রাখার আহ্বান জানিয়েছেন ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মোঃ মেহেদী হাসান।
তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে বের করে আনতে সর্বপ্রথম তাদের খেলাধুলামুখী করতে হবে এবং পড়াশোনায় ব্যস্ত রাখতে হবে। তাহলেই যুবকরা মাদক থেকে রক্ষা পাবে, ইনশাআল্লাহ।”
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।
খেলার ফলাফল প্রসঙ্গে বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি রানার্সআপ দলের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তোমরা আজকের ম্যাচ থেকে শিক্ষা নাও। আলহামদুলিল্লাহ, তোমরা ভালোই খেলেছো। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং আরও বেশি খেলতে হবে। আজকের পরাজয়কে হতাশা হিসেবে না দেখে ভবিষ্যতের সাফল্যের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে।”
মোঃ মেহেদী হাসান বাইগুনী, গাবতলী, বগুড়া এলাকার একজন ক্রীড়া সংগঠক ও সমাজসেবক হিসেবে বক্তব্যে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

No comments