শিরোনাম

শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি এনামুল গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মো. এনামুল (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত এনামুল শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা (করতকোলা) গ্রামের মৃত বাবলু প্রামানিকের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৮৪৭৯৫৩৯৬১।

গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিহারা (করতকোলা) গ্রামে এনামুলের সেমি-পাকা চৌচালা বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষে খাটের ওপর বসা অবস্থায় এনামুলকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোঁচ থেকে একটি লাল রঙের সিনথেটিক ব্যাগ উদ্ধার করা হয়।

​উক্ত ব্যাগের ভেতর থাকা একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাক থেকে ১৪৮ (একশত আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৯,৬০০/- (ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত সিমসহ একটি 'GDL' ব্যান্ডের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামি মো. এনামুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

No comments