শিরোনাম

দুর্গাহাটা যুব উন্নয়ন সংঘের অভিযানে আটক মাদকসেবী আটক ১ : এলাকাজুড়ে চাঞ্চল্য

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গড়ের বাড়ী এলাকায় মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সফু (আনুমানিক ৪০) নামে এক মাদকসেবীকে আটক করেছে দুর্গাহাটা যুব উন্নয়ন সংঘ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রবিবার (১২) জুলাই দুর্গাহাটা যুব উন্নয়ন সংঘের মাদকবিরোধী বিশেষ অভিযানে সফু (আনুমানিক ৪০) নামে এক মাদকসেবী আটক হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত থাকায় যুবসমাজের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এ কারণে পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

দুর্গাহাটা যুব উন্নয়ন সংঘের সদস্যরা জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তারা প্রশাসনের প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত সফু (আনুমানিক ৪০)-এর বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

No comments