ফেসবুকে হঠাৎ বিভ্রাট, সমস্যায় ব্যবহারকারীরা
চ্যানেল টেন ডেস্কঃ
মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের ব্যবহারকারীও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
আজ রোববার (১৯ জুলাই) দুপুর থেকে এই সমস্যা দেখা দিয়েছে।
ব্যবহারকারীদের জানান, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। এছাড়া অনেকের ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, আবার কারও ফিড আপডেট হচ্ছে না।
সূত্র: রয়া নিউজ ডট টিভি

No comments