শিরোনাম

আলজেরিয়ায় একটি এতিমখানায় অগ্নিকাণ্ড, মৃত্যু ১১

চ্যানেল টেন ডেস্কঃ

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, আলজিয়ার্সের মোহাম্মদিয়া এলাকায় অবস্থিত এতিমখানার আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছিল। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়, "প্রাথমিক হিসাবে ১১ জনের মৃত্যু হয়েছে।" তবে নিহতদের বয়স সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রী সিফি ঘরিব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

গত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে আলজেরিয়া। এরই মধ্যে এক সপ্তাহে দেশজুড়ে প্রায় এক হাজারটি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।

No comments