বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে মা-ছেলের ওপর হামলার অভিযোগ
বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক মা ও তার শিশুপুত্রের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃ জেসমিন আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দুপুরে অভিযুক্ত আশরাফুল আলম কালু, হোসনে আরা বেগম, আতিকুর রহমান, রাশেদ, ছাদিক ও ছাকিরসহ অজ্ঞাত আরও কয়েকজন জেসমিন আক্তারের ১০ বছর বয়সী ছেলে আরাফাত রহমানকে গালিগালাজ করেন। একপর্যায়ে হোসনে আরা বেগম ধারালো কাঁচি দিয়ে আরাফাতকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে জেসমিন আক্তারকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা দলবদ্ধভাবে তাদের বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং স্টিলের বাক্সে রাখা প্রায় ২ লাখ টাকা নিয়ে যান বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় আহত মা-ছেলে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী জেসমিন আক্তার অভিযোগ করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ডিউটি অফিসার এসআই ইউসুফ আলী বলেন, "উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments