পরিবেশ রক্ষায় হাতিবান্দা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্দা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী শ্যামল কুমার দাস।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও সহায়তা করে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। তবে র্যালি চলাকালে আকস্মিক বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরেই র্যালিটি সম্পন্ন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উপস্থিত শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনকে সবুজে সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


No comments