শিরোনাম

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

চ্যানেল টেন ডেস্কঃ

লক্ষ্মীপুরের রায়পুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড়ে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের মৃত হকার কামাল হোসেনের স্ত্রী শাহিনুর বেগম ও তাদের দুই মেয়ে সায়মা আক্তার এবং ইকরা। 

প্রেম সংক্রান্ত ও টাকা লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।   

বিস্তারিত আসছে...

No comments