শিরোনাম

হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল বগুড়া সদর থানা পুলিশ

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বগুড়া সদর থানা পুলিশ।

বুধবার (১০ জুন) আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটিকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন শিশু দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়। একপর্যায়ে প্রচারিত পোস্টটি শিশুদের পরিবারের নজরে এলে তারা থানার সঙ্গে যোগাযোগ করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, পুলিশ জনগণের সেবায় সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিশু দুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে পুলিশ সদস্যরা আনন্দিত।

সন্তানদের ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা-মা। এ মানবিক উদ্যোগের জন্য বগুড়া সদর থানা পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।

No comments