শিরোনাম

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

চ্যানেল টেন ডেস্কঃ

ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দু-একটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া বেশিরভাগ ট্রেনই যথাসময়ে চলাচল করছে।

সোমবার (১ জুন) থেকে সব সরকারি অফিস খোলা থাকায় সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে রাজধানীমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে অনেক যাত্রীর অভিযোগ ছিল ট্রেন কিছুটা বিলম্বে পৌঁছেছে।

অনেকে সন্তানদের স্কুল ছুটির কারণে এখনো গ্রামে অবস্থান করছেন এবং ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন। আবার যারা ঈদের সময় ছুটি পাননি, তারা দলে দলে গ্রামে যাচ্ছেন।

এদিকে সায়েদাবাদ বাস টার্মিনালেও রাজধানীতে ফেরা মানুষের চাপ দেখা গেছে। গ্রাম থেকে ফেরা অনেকেই জানিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে হলেও জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেন, বাস ও লঞ্চে রাজধানীমুখী যাত্রীর চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

No comments