শিরোনাম

বগুড়ার গাবতলীতে সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

মোঃ আব্দর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার গাবতলী উপজেলায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে শশী আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শশী ওই এলাকার সবুজ প্রামাণিকের মেয়ে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিলেন শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments