শিরোনাম

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা নামের ১১ বছর বয়সী এক শিশু মারা গেছে। বোরবার (১০ মে) রাত ৮টায় শিশুটি মারা যায়।

শেফা কুষ্টিয়া জেলার সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টায় ক্যান্সারে আক্রান্ত শেফাকে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, শেফা নামের মেয়েটি রোববার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল। গতকালই রাত ৮টার দিকে মেয়েটি মারা যায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে যানা যায়, জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত ১২ জন শিশুর মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১০৭ শিশু।

No comments