শিরোনাম

‘৫৮ মাস আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে’

চ্যানেল টেন ডেস্কঃ

‘৫৮ মাস পরে আপনারা যার যার ক্ষমতা দেখাবেন। এই ৫৮ মাস আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে। এভাবে আমাকে সহযোগিতা করতে হবে।’ গত শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এদিকে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার দুইদিন পর রোববার (১০ মে) সন্ধ্যায় ২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে (নাঙ্গলকোট প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক) উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ফ্যাসিস্টের দোসর। আপনি চ্যালেঞ্জ করছেন? আমার কাছে ডকুমেন্ট আছে। আমি ডকুমেন্ট নিয়ে কথা বলি। আমি চাইলে আপনি সাংবাদিকতা করতে পারবেন না। আমি ইত্তেফাকের কর্তৃপক্ষকে বলবো, উনারাও বিএনপি করেন। আপনি (মজিবুর) ফ্যাসিস্টের দোসর। আমার এখান থেকে বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোক দেয়ার জন্য। আজকে আপনার সঙ্গে মিটিং করব কি না ? আমি মিটিং করতে অপারগ।’

একটি অপশক্তি দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে তৎপর: জামায়াত সেক্রেটারি

এমপি মোবাশ্বেরকে আরও বলতে শুনা যায়, নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক) আমার চাচা। আমি চাচা-ভাতিজার সম্পর্কও ছিন্ন করেছি। আমি কি গত ১৭ বছর চাচার করুনা নিয়ে বিএনপি করছি না কি? তাহলে আমি কেন আজকে ফ্যাসিস্টের সঙ্গে ইয়ে করব?

সভায় সাংবাদিক সংগঠন পুনর্গঠনের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, আমরা সব গ্রুপকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন করব। সাংবাদিকতা করতে হলে কি কি যোগ্যতা লাগে তা নিয়ে প্রেসক্লাবের সদস্য করা হবে। যা আমরা প্রতিনিধিদের মাধ্যমে করা হবে। সেখানে আপনাদের সাংবাদিকদের লোকও থাকবে।

এ বিষয়ে কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

No comments