শিরোনাম

গরুকে ‘জাতীয় পশুর মর্যাদা’ দেওয়ার দাবি ভারতের বিশিষ্ট মৌলভীর

চ্যানেল টেন ডেস্কঃ

ভারতে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন আজমেঢ় শরিফ দরগার বিশিষ্ট মৌলভী সৈয়দ সারেয়ার চিস্তি।

তিনি বলেন, গরুর ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় এটিকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া উচিত। একই সঙ্গে তিনি সারা দেশে গো-হত্যা নিষিদ্ধ করা, কুরবানির জন্য গরু বিক্রি সীমিত করা এবং গোমাংস রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

তার মতে, এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে নেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, মুসলিম সমাজের একটি বড় অংশও এ ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখবে।

ঈদুল আজহা সামনে রেখে তার এই মন্তব্যকে ঘিরে ভারতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে আগে থেকেই গো-হত্যা ও গরু সংক্রান্ত বিষয় রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি ইস্যু হিসেবে বিবেচিত।

ভারতে গত কয়েক বছরে গরু রক্ষার নামে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিতর্ক রয়েছে, যা এই আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

No comments