শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব পালিকান্দা সরদার পাড়া গ্রামে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, করিম রহমান নামের এক যুবকের বাড়িতে গিয়ে ওই তরুণী অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি অস্বীকার করায় তিনি বাধ্য হয়ে এই অবস্থান নিয়েছেন। অভিযুক্ত করিম রহমান স্থানীয়ভাবে ডিস লাইনের কাজ করেন বলে জানা গেছে।

তরুণী আরও অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

তরুণীর পরিবার ও স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত সমাধান করা হোক এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করা হোক।

অন্যদিকে, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

No comments