শিরোনাম

অনুদানের ৬০ টি গরুর নেই হদিস, সাংবাদিকদের তথ্য দিতে নারাজ মৎস্য কর্মকর্তা

চ্যানেল টেন ডেস্কঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে একটি পৌরসভা। ক্ষুদ্র জেলেদের মাঝে ৬০ টি বকনা গরু বিতরণ কর্মসূচির তথ্য গোপন করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খান। রবিবার (১২ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে তথ্য চাইতে গেলে ঘটে এই ঘটনা।

উল্লেখ্য গত, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার জেলেদের মাঝে ৬০ টি বকনা গরু ও গরুর খাবার প্রদান করা হয়। কিন্তু এই বকনা গরু কাদের মাঝে বিতরণ করা হয়েছে। সেই তথ্য জানতে চাইলে তথ্য নিয়ে গড়মিল এবং তথ্য দিতে অস্বীকৃতি জানাই উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ খান। তিনি বলেন, ৬০ টি বকনা গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আমার কাছে তার কোনো তালিকা নেই। তালিকা প্রজেক্ট জমা দিয়ে দিছি।

তবে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে গরু কি জেলেদের মাঝে বিতরণ করেছে নাকি ৬০ টি সরকারি অনুদানের গরু হাওয়া হয়ে গেছে?

এ বিষয়ে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, এই বিষয়টি আপনাদের কাছ থেকে শুনলাম৷ তবে তালিকা লোহাগড়া উপজেলা মৎস্য অফিসে থাকার কথা। তিনি কেনো আপনাদের তালিকা দিচ্ছেন না আমি বিষয়টি তার কাছ থেকে শুনে আপনাদের জানাবো।

No comments