ডা. নুর-ই-শাদীদের মায়ের ইন্তেকালে এনডিএফ বগুড়ার শোক
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন, শিশু সার্জারি বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার সাংস্কৃতিক সম্পাদক ডা. এস এম নুর-ই-শাদীদের মমতাময়ী মা শরিফুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক যৌথ শোকবার্তায় এনডিএফ বগুড়ার সভাপতি ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক ও শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুর রহমান সরকার মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
No comments