শিরোনাম

বগুড়ায় ডিবির অভিযানে ‘ট্যাপেন্টাডল’সহ কারবারি গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটের দিকে বগুড়া সদর থানাধীন ধাওয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম আজাদ (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করে।

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ গাবতলী উপজেলার দূর্গাহাটা ঘোষপাড়া এলাকার মৃত সোলেমান আলী খানের ছেলে। 

এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে জানায় পুলিশ।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না।”

No comments