শিরোনাম

গণভোট নিয়ে নতুন কর্মসূচি ১১ দলের

চ্যানেল টেন ডেস্কঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকার বাইরে ছয়টি বিভাগীয় সমাবেশ করবে ১১ দল। আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে।

২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল।

No comments