ইরানের আকাশসীমায় আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
চ্যানেল টেন ডেস্কঃ
মধ্য ইরানে এফ-১৫ই ভূপাতিত করার রেশ কাটতে না কাটতেই আবার ও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
শনিবার (৪ এপ্রিল) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে জানন, ভোরে বেশ কয়েকটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে ইরানি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। এসময় কয়েকটি বিমান ফ্লেয়ার ছুড়ে বাঁচার চেষ্টা করলেও একটি বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়।
প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভূপাতিত বিমানটি সম্ভবত একটি ‘এফ-১৬’ অথবা অত্যাধুনিক এফ-৩৫ । তবে ধ্বংসাবশেষে কেবল একটি ইঞ্জিনের নির্গমন পথ দৃশ্যমান হওয়ায় এটি ‘এফ-১৬’ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে তাসনিম নিউজে প্রতিবেদনে ।
No comments