রূপগঞ্জে নেশাজাতীয় ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্কঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নেশা জাতীয় ১০০ বোতল স্কাব সিরাপসহ ওয়াসীম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রূপগঞ্জের গঙ্গানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, ওয়াসীম রূপগঞ্জে গঙ্গানগর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিনেে নেতৃত্বে একটি টিম রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গা নগর এলাকা অভিযান চালায়। এসময় ১০০ বোতল নেশাজাতীয় স্কাব সিরাপসহ মাদক কারবারি ওয়াসীমকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো কয়েকজন মাদককারবারি। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
No comments