আসামে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ
আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আবারও সরকার গঠন করবে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো। গত ৯ এপ্রিল সেখানে ১২৬টি আসনে নির্বাচন হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে একাধিক সংখ্যা।
এরমধ্যে এক্সিস মাই ইন্ডিয়া বলেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ১২৬টি আসনের মধ্যে ৮৮ থেকে ১০০টি আসন পাবে। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ২৪ থেকে ৩৬টি আসন পাবে। অপরদিকে অন্যান্য দলগুলো সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে।
যার অর্থ আবারও আসামের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন হিমান্ত বিশ্ব শর্মা।
গত ৯ এপ্রিল নির্বাচন হলেও আসামের ফলাফল প্রকাশ করা হবে ৪ মে।
আজ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচন হয়। এরপরই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের জরিপের ফলাফল প্রকাশ শুরু করে। এরমধ্যে সবার আগে আসামের জরিপ প্রকাশ করা হয়।
সূত্র: এনডিটিভি
No comments