ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, অন্তত ৩ জন আহত
চ্যানেল টেন ডেস্কঃ
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান বুধবার (১ এপ্রিল) ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে, যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মিসাইলটির বোমা বেনি ব্রাকের একটি আবাসিক বাড়িতে আছড়ে পড়ে। এতে অন্তত তিনজন সাধারণ ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন আহতদের হাসপাতালে ভর্তি করেছে।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরও জানা গেছে, মিসাইলটি কয়েকটি স্থানে আঘাত হেনেছে এবং বিস্ফোরণের ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
হামলার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, নিরাপত্তা ও জনসাধারণের ক্ষতি এড়াতে সবাই সতর্ক থাকবেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
No comments