ভাইরাল ফুল কন্যা মাইশার পাশে দাঁড়ালেন শিল্পপতি ফাহিম আল চৌধুরী
চ্যানেল টেন ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিমাখা মুখে ফুল বিক্রি করে ভাইরাল হওয়া ছোট্ট ফাইজা আক্তার মাইশার দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী। সম্প্রতি মাইশার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তার জীবনসংগ্রামের বিষয়টি সবার নজরে আসে। তার সরল হাসি আর পরিশ্রমী জীবনের গল্প মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
এই ঘটনা নজরে আসার পর মানবিক উদ্যোগ হিসেবে এগিয়ে আসেন ফাহিম আল চৌধুরী। তিনি মাইশার শিক্ষা, ভরণপোষণসহ সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। জানা গেছে, মাইশার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে দেখছেন এবং মাইশার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

No comments