শিরোনাম

বগুড়ায় বেদে সম্প্রদায়ের শাকিল হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আলোচিত বেদে সম্প্রদায়ের যুবক শাকিল (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন মালগ্রাম খানদার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৪নং পলাতক আসামি মোঃ সম্রাট হোসেন (২২) এবং ৫নং পলাতক আসামি মোঃ উজ্জল হোসেন (৩৯) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত সম্রাট হোসেন গাবতলী উপজেলার বাসিন্দা। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এবং একই এলাকার বাসিন্দা উজ্জল হোসেনও ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গাবতলী থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নং-৪, তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫) ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রথমে রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মালগ্রাম খানদার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সম্রাট হোসেনকে গ্রেফতার করা হয়। পরে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে রাত ২টা ৩০ মিনিটে উজ্জল হোসেনকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ জানাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

No comments