শিরোনাম

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সংশোধিত আইনের দ্রুত বাস্তবায়ন চাই: বগুড়ায় নাগরিক র‍্যালি

​নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ৫ এপ্রিল, ২০২৬

​বগুড়া জেলাকে তামাকমুক্ত রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ দ্রুত আইনে রূপান্তরের দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের কেন্দ্রস্থল সাতমাথায় উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) এর সহযোগি সংগঠন ভেনচার ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।

​র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল’ (WHO FCTC) স্বাক্ষর করলেও তামাকের ক্রমবর্ধমান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য এখনও বড় হুমকি। বর্তমানে বাংলাদেশে ১৫ বছরের ঊর্ধ্বে প্রায় ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে। প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায় এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

​অনুষ্ঠানে ভেনচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফজিলাতুননেছা ফৌজিয়া বলেন, "গত ডিসেম্বর মাসে জারি হওয়া সংশোধিত অধ্যাদেশটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ই-সিগারেট নিষিদ্ধকরণ, পাবলিক প্লেসে ধূমপান বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাক বিক্রি নিষিদ্ধ করার যে বিধান রাখা হয়েছে, তা কার্যকর হলে তরুণ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা চাই জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এটি চূড়ান্ত আইনে পরিণত হোক।"

​ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বগুড়া জেলা শাখার সভাপতি মোছা: লতিফা আক্তার বানু বলেন, পরোক্ষ ধূমপান অধূমপায়ীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় এই আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি।

​র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রতিনিধি সুরাইয়া বাবলি, ব্লাস্ট-এর অ্যাডভোকেট হুমায়ুন কবির রিংকু, আতোয়ারা বেগম,ট্রেইনার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া, শিক্ষক জাভেদ রায়হান, পেস্ট-এর রবিউল ইসলাম নীরব, বিডিএস-এর নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান, সুপ্র প্রতিনিধি সাকিনা আক্তার এবং বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি  এবং জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সহ-সম্পাদক মাজেদুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।

​সমাবেশ থেকে বক্তারা ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা, তামাকপণ্যের বিজ্ঞাপনী প্রচারণা বন্ধ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজিং নিশ্চিত করার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানা

No comments