শিরোনাম

ধুনটে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ

‎বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে খাদিজা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় তিনি ধুনট থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে।   আহত খাদিজা খাতুন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎ভুক্তভোগী খাদিজা খাতুন সংবাদকর্মীদের জানান, একই এলাকার মৃত মান্না মিয়ার ছেলে ফজলু মিয়া (৪০), তার স্ত্রী বিলকিস খাতুন (৩৫) ও মেয়ে সৃষ্টি খাতুন (১৮) জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের পরিবারের চলাচলের একমাত্র পায়ের রাস্তায় বেড়া ও গাছের কাঁটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।                      এ বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করে পুনরায় রাস্তায় বেড়া দেন।

‎তিনি আরও করেন, গত ৯ মার্চ বিকেলে অভিযুক্তরা তার বসতবাড়িতে এসে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে তিনি নিষেধ করলে তারা তাকে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফজলু মিয়া হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার ডান গাল ফেটে রক্তাক্ত জখম হয়।

‎পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments