শিরোনাম

রুশ-মার্কিন সম্পর্ক পুনরুদ্ধার নির্ভর করছে ওয়াশিংটনের ওপর: ক্রেমলিন

চ্যানেল টেন ডেস্কঃ

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি সম্পূর্ণভাবে ওয়াশিংটনের প্রস্তুতি ও আগ্রহের ওপর নির্ভর করছে। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

রুশ আইনপ্রণেতাদের যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে অনুষ্ঠিত বৈঠকগুলোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘এটি দ্বিপাক্ষিক সম্পর্ক পূর্ণ পরিসরে পুনরুদ্ধারে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। আর এটি সম্ভব হবে, যদি যুক্তরাষ্ট্র সেই দিকে অগ্রসর হতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে।

পেসকভ আরও বলেন, ‘আমরা আমেরিকানদের মতোই একই পরিমাণে এবং একই গতিতে এগিয়ে যেতে প্রস্তুত।’ রাশিয়া ‘বোর্ড অব পিস’-এ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান ক্রেমলিনের এই মুখপাত্র।

পেসকভ বলেন, ‘আমরা দেখছি যে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন ‘বোর্ড অব পিস’ কথাটি সম্ভবত এখন আগের চেয়ে কম প্রাসঙ্গিক। এর শেষ পরিণতি কী হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’ 

No comments