রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট
চ্যানেল টেন ডেস্কঃ
সরবরাহ সংকটে রাতভর জ্বালানি তেল দেয়া বন্ধ রাখে রাজধানীর প্রায় সবগুলো ফিলিং স্টেশন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের একের পর এক ফিলিং স্টেশন ঘুরেও মেলেনি জ্বালানি।
পাম্পগুলোতে ঝুলছে ‘তেল নেই’ সাইনবোর্ড। সরবরাহ বন্ধ থাকায় বিপাকে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়িচালকরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন কিন্তু ফিরেছেন খালি হাতে।
পেট্রোল পাম্প মালিকরা বলছেন, মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আজ ডিপো থেকে তেল পৌঁছালে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম।
তবে গ্রাহকদের কণ্ঠে ক্ষোভ। সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার আহ্ববান তাদের।

No comments