সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-সহ উপস্থিত ছিলেন যারা
চ্যানেল টেন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শক সারিতে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান প্রমুখ।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্বের জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকাররা বর্তমান পরিস্থিতিতে কারাগারে বা পলাতক হওয়ায় তারা উপস্থিত হতে পারেননি।
প্রধানমন্ত্রী বলেন, এটি নজিরবিহীন পরিস্থিতি, এবং ১৯৭৩ সালের মতো প্রথম অধিবেশনের উদ্বোধন প্রবীণ সদস্যের সভাপতিত্বে করা হচ্ছে।
No comments