একান্ত সচিব পেলেন বিরোধীদলীয় নেতা
চ্যানেল টেন ডেস্কঃ
জামায়তে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণলয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম। মঙ্গলবার (২৪ মার্চ) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (উপসচিব) হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এ আদেশ জারি করেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জোট সংসদে প্রতিনিধিত্ব করছে।
No comments