শিরোনাম

বগুড়ায় ফার্মেসি ব্যবসায়ী ট্যাপেন্টাডলসহ আটক

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় নিজ বাড়ির এলাকায় বিক্রির চেষ্টাকালে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ওষুধসহ আপেল মাহমুদ নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।  

পুলিশ বলছে, আপেল মাহমুদ ট্যাপেন্টডল ওষুধের বড় ব্যবসায়ী। কয়েক বছর আগে ৮ হাজার পিস ট্যাপেন্টডল ট্যাবলেট নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার রাত ৯ টার দিকে শহরের কৈগাড়ি মৎস ভবন এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আপেল মাহমুদ শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে মৎসভবনের পিছনের এলাকা ফুলদীঘি উত্তরপাড়া পাড়ায় বসবাস করেন এবং শহরের খান মার্কেটে উত্তরণ ফার্মেসি নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। 

গ্রেপ্তারের পর আপেল মাহমুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ডিবির এসআই আব্দুল কুদ্দুস। তিনি জানান, আপেল ওষুধ ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রি করেন। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা আছে। 

গতকাল রোববার আমাদের কাছে গোপন সংবাদ আসে তিনি নিজ বাড়ির এলাকা থেকে ট্যাপেন্টাডলের একটি চালান বিক্রির চেষ্টা করছেন। সংবাদ পেয়ে আমি কয়েকজন  সদস্য নিয়ে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে রাতে তাকে আটক করতে সক্ষম হই। পরে তার কাছে আমরা ৮০ পাতায় মোট ৮০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করি। 

জেলা পুলিশের তথ্য বলছে, ২০২২ সালের ২৭ জানুয়ারি রাতে শহরের খান মার্কেটের নিজ দোকান থেকে ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডলের ধরা পড়েন শহরের উত্তরণ ফার্মেসির মালিক আপেল মাহমুদ এবং তার কর্মচারী সুজাবাদ এলাকার মোজাহার আলীর ছেলে নুরুজ্জামান ফকির(৩০)। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা ওই অভিযান পরিচালনা করেন। এটি ছিল বগুড়ায় ট্যাপেন্টাডল উদ্ধারের বড় কয়েকটি অভিযানের একটি। ওই ঘটনার ঠিক এক বছর আগে একই অভিযোগে তাকে সাজা দিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

ডিবির পরিদর্শক রাজু কামাল বলেন, উত্তরণ ফার্মেসির মালিক আপেল মাহমুদের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

No comments